যশোর অফিস
যশোরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী| দিনটি উপলক্ষে শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়|
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভি চ্যানেলটির সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা জানান|
এনটিভির জন্মলগ্নের সময়কার স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৩ সালে এনটিভির যখন জন্ম হয়, তখন তাঁর পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম তথ্যমন্ত্রী ছিলেন| এনটিভি প্রতিষ্ঠায় তারও কিছুটা ভুমিকা ছিল|’
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল ও নিউজপোর্টালের সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সমস্ত মিডিয়ার প্রতিই বর্তমান সরকারের শুভকামনা রয়েছে| শত ফুল ফুটুক- এটাই বর্তমান বিএনপি সরকারের প্রত্যাশা|
তিনি বলেন, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য যারা একসময় প্রাণান্ত চেষ্টা করেছেন, তারা এখনও বহাল তবিয়তে আছেন এবং কথা বলছেন| যদিও এ বিষয়টি নিয়ে অনেকেই প্রধানমন্ত্রী ও সরকারের সমালোচনা করছেন|
প্রতিমন্ত্রী বলেন, কেউই ভুলত্রুটির উর্ধ্বে না| সরকার মনে করে, সাংবাদিকরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, সেটা সরকারকে সঠিক পথে চলতে সহায়তা করবে|
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, অ্যাড. বোরহান উদ্দিন জাকির, যশোর প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, ˆদনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ ও যশোর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন|
এসময় সেখানে যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা বিএনপির সভাপতি ˆসয়দ সাবেরুল হক সাবু, ˆদৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন| #