৬ জুলাই যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি, শনিবার সংবাদ সম্মেলন

Share

প্রেসবিজ্ঞপ্তি 
ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্পে যশোরবাসীর দাবি-দাওয়া এবং নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে আগামী ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।
সংগঠনের সদস্য সচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেল সচিব ও মহাপরিচালক (ডিজি) মার্চ/এপ্রিল ২০২৬ সালের মধ্যে যশোরের জন্য আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এছাড়া গত জুন মাসের মধ্যে প্রভাতি ট্রেন চালুর আলটিমেটাম দেওয়া হলেও রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ অবস্থায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৬ জুলাই (সোমবার) বেলা ১টায় যশোর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি সফল করতে আগামী ৪ জুলাই (শনিবার) সকাল সাড়ে ১১টায় বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয় (কমিউনিস্ট লীগের অফিসে) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Read more