রাকিবকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা, হাসপাতালে ভর্তি

Share

যশোর প্রতিনিধি 
যশোর শহরে ছিনতাইয়ের উদ্দেশ্যে এক রিকশাযাত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাকিব (৩০) যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, ভোরে রাকিব রিকশাযোগে দড়াটানা থেকে রাজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে রেলগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

Read more