যশোরে যুবককে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

Share

যশোর প্রতিনিধি 
যশোরের কোতোয়ালী থানার বারান্দি পাড়া মোল্লাপাড়ার কদমতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রানা (২৬) নামে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত রানা বেজপাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং কালাম সরদারের ছেলে।
জানা যায়, অজ্ঞাত কারণে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত রানার ওপর হামলা চালিয়ে তার বাম পায়ের উরুতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হামলাকারীদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Read more