যশোরে রাস্তার পাশে অজ্ঞাত নারীকে অচেতন অবস্থায় উদ্ধার হাসপাতালে ভর্তি

Share

যশোর প্রতিনিধি 
যশোরের ফতেপুর ইউনিয়নে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফতেপুর ইউনিয়নের মেইন গেট সংলগ্ন সড়কের পাশে ওই নারীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আক্তার হোসেনকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
বর্তমানে অজ্ঞাত ওই নারী হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড-৯ এ চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে কারও কাছে ওই নারীর পরিচয় সংক্রান্ত তথ্য থাকলে ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার হোসেনের মোবাইল নম্বর ০১৭১৮-৫৫১৩১৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Read more