যশোর প্রতিনিধি
যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসকের জন্য অপেক্ষা করার সময় এক নারীর ব্যাগ থেকে ৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) আউটডোরের ৪ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমেনা খাতুন (৪৫) যশোর সদর উপজেলার কাশেমপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অপেক্ষা করার সময় ভিড়ের সুযোগে অজ্ঞাত চোর বা চোরেরা তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ৩ হাজার টাকা চুরির অভিযোগ
Share
Read more