যশোর প্রতিনিধি
আজ ২ জুলাই থেকে সারা দেশের সঙ্গে যশোর শিক্ষা বোর্ডেও শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। এ বছর যশোর বোর্ডের অধীনে ৫৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪০টি কেন্দ্রে মোট ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৮৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।