যশোরে ২৪ ঘণ্টায় আরও তিন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১১

Share

যশোর প্রতিনিধি 
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে একজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত জেলায় মোট ১৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Read more