বাঘারপাড়ায় যুবককে বেঁধে মারধর, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Share

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি 
যশোরের বাঘারপাড়া উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে বেঁধে মারধর, নগদ টাকা, স্বর্ণের আংটি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলার হুলিনহাটি গ্রামের মিলন হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি জানান, গত ২৮ জুন আব্দুল হোসেন তাকে বাড়িতে ডেকে নিয়ে বেঁধে মারধর করেন। খবর পেয়ে তার স্ত্রী সেখানে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও একটি মোটরসাইকেল নিয়ে নেওয়া হয়। পাশাপাশি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার বিচার দাবি করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Read more