সাতক্ষীরা থেকে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ,যশোরে উদ্ধার

Share

যশোর প্রতিনিধি 
সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সামিয়া ইয়াসিন জুই (১২) নামে ওই শিক্ষার্থী সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোড়দে গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে পাকুরিয়া গ্রামের তাইজুল গাজী ও হিরা খাতুনের মেয়ে।
অভিযোগ অনুযায়ী, বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে অচেতন করে নিয়ে যায়।
পরে রাত সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করতে দেখে রওশন আরা নামে এক নারী তাকে উদ্ধার করে হাসপাতাল পুলিশ বক্সে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছে, থানায় খবর দেওয়া হয়েছে থানার গাড়ি আসলে থানায় পাঠিয়ে দেওয়া হবে।

Read more