যশোর প্রতিনিধি
যশোরে চাচাতো বোন মারা যাওয়ার খবর পেয়ে তার শ্বশুরবাড়িতে মরদেহ দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই যুবক। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আসলাম (৩৫), ও মৃত সিদ্দিক মিয়ার ছেলে সোহেল রানা(৪২) ও অন্তু (২৫)
জানা যায়, বুধবার (১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পারিবারিক কলহের জেরে আসলাম ও সোহেল রানার চাচাতো বোন
গোপালপুর গ্রামের টিপুর স্ত্রী রিমা (২২) নিজের শ্বশুরবাড়িতে গলায় রশি দিয়ে মারাযায়।
এ ঘটনার খবর পেয়ে আসলাম ও সোহেল রানা রিমার শ্বশুরবাড়িতে তাকে দেখতে যান। এ সময় সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে গোপালপুর গ্রামের কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
পরে পরিবারের সদস্যরা আহত দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোরে চাচাতো বোনের মরদেহ দেখতে গিয়ে হামলার শিকার তিন যুবক
Share
Read more