অভয়নগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, মামলা দায়ের

Share

যশোর প্রতিনিধি 
যশোরের অভয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নওয়াপাড়া পৌর এলাকার হাসান ট্রান্সপোর্টের গোডাউনের পেছনে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. মনির গাজী (৪৩)। তিনি যশোরের অভয়নগর উপজেলার বইকারা (বট বাজার) এলাকার বাসিন্দা।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিন মোড়ক থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক ওজন ২৭ গ্রাম বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Read more