যশোরে ডাব চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

Share

যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া-ভেকুটিয়া গ্রামে ডাব চুরির অভিযোগে জুয়েল (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল সদর উপজেলার পাকড়িয়া এলাকার মৃত হেগজারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাগান থেকে ডাব চুরির সময় হাতেনাতে ধরা পড়েন জুয়েল। পরে স্থানীয়রা তাকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Read more