যশোরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত

Share

যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বেতিখোলা গ্রামের হোসেন সরদার (২৮) ও ইকবাল সরদার (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লোহার পাইপ দিয়ে হামলা চালায়। এতে দুই ভাই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তারা চিকিৎসাধীন রয়েছেন।
কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more