শাম্মী হত্যা মামলার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Share

যশোর প্রতিনিধি:
এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যা মামলার দ্রুত বিচার এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জুন) প্রেসক্লাব যশোর, জেলা প্রশাসকের কার্যালয় এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করে শেখহাটি শফিউর রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শাম্মী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর নির্মম মৃত্যু পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা বিচারহীনতার সুযোগ না রেখে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Read more