মানবিক স্বাস্থ্যসেবায় আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তার ওপর জোর

Share

যশোর অফিস 
দেশের প্রতিটি মানুষের জন্য আধুনিক, মানবিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদ্-দ্বীন হাসপাতালের মতো সেবাধর্মী হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা বিভাগের আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদরা।
সোমবার (২৯ জুন) খুলনা সম্মিলিত আলেম সমাজের উদ্যোগে “দেশ ও জনগণের কল্যাণে আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা” শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবকল্যাণভিত্তিক হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের দাবি। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও প্রবাসীদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন জেলার আলেম-উলামা, ইসলামী গবেষক, ইমাম, খতিব ও সমাজসেবীরা অংশ নেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আহ্বায়ক কবির বিন সামাদ মানবসেবাকে ইসলামের অন্যতম শিক্ষা উল্লেখ করে একটি আধুনিক ও সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Read more