যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে ৫৪৬ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫৪৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মনিরুল ইসলাম ওরফে মনির ড্রাইভার (৪৫)। তিনি যশোর সদর উপজেলার পূর্ব বারান্দীপাড়া এলাকার মৃত আহমেদ হোসেন ও মৃত জাহানারা বেগমের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আদালতে প্রেরণের পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যশোরে ৫৪৬ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Share
Read more