যশোর প্রতিনিধি: যশোর থেকে প্রকাশিত দৈনিক “প্রতিদিনের কথা” পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে যশোরের একটি আদালত। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত রিপোর্টের উপর পর্যালোচনা শেষে এ আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় বেনাপোল কাস্টমস, আমদানি পণ্যের শুল্ক ফাঁকি ও সিএন্ডএফ নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদে বেনাপোলের মৃত ইমান আলীর ছেলে আজিমুর রহমান মানহানি হয়েছে বলে পত্রিকার সম্পাদক সুন্দর সাহাকে আসামি ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনারকে তদন্ত করে প্রতবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন।
অভিযোগের তদন্ত করে সহকারী কমিশনার সাকিব রায়হান গত ২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, অভিযোগকারী দেয়া সংবাদগুলোর সাথে বাদী আজিমুর রহমানের কোন সম্পর্ক নেই। যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা অন্যের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত। এ ছাড়া একটি রিপোর্ট পর্যালোচনা করে দেখে অতিরিক্ত পন্যের শুল্ক বিঘয়টি সত্য। সেক্ষেত্রে তাদেরকে জরিমানা ও আমদানি পন্য রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে। সার্বিক বিচেনায় পত্রিকায় প্রকাশিত সংবাদের সাথে বাদী আজিমুর রহমনের কোন সম্পর্ক নেই। সেহেতু মানহানির অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।
এ প্রতিবেদনের ওপর শুনানি শেষে বিচারক অভিযোগটি খারিজ করে নথিজাতের আদেশ দিয়েছেন।