যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

Share

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছায় মাটি বহনকারী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে চৌগাছা থানার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত চঞ্চল হোসেন (৩৫) যশোর সদর উপজেলার নওদাগা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি শুকপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
জানা গেছে, হেলমেট পরে মোটরসাইকেলযোগে কর্মস্থল শুকপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে সৈয়দপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি মাটি বহনকারী ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Read more