যশোর প্রতিনিধি
যশোর শহরের রোড বেল্ট রোড এলাকার আদর্শ স্কুলসংলগ্ন এলাকা থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনার গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আল আমিন (৩৩)। তিনি যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রোড বেল্ট রোড এলাকার বাসিন্দা।
অভিযানের সময় তার কাছ থেকে একটি শপিং ব্যাগে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি Itel it5618N মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের জন্য এজাহার পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
যশোরে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Share
Read more