যশোর প্রতিনিধি
যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনা।
অভিযান সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন কলাবাগানপাড়া ৫ নম্বর ওয়ার্ড, রেললাইনের উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুফিয়া বেগম (৫৫) নামে এক নারীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা ১২০টি পুরিয়া, মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
আটক সুফিয়া বেগম কলাবাগানপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যশোরে গাঁজাসহ নারী আটক
Share
Read more