যশোরে ইজিবাইক ছিনতাই ও অচেতন করার অভিযোগে থানায় এজাহার

Share

যশোর প্রতিনিধি:
যশোর শহরে ইজিবাইক ছিনতাই ও চালককে অচেতন করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন এক ইজিবাইক চালক।
এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী রাজ্জাক বিশ্বাস (৫৭), যশোর সদর উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ২২ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের সামনে যাত্রী নেওয়ার সময় এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে স্টেশন এলাকায় যাওয়ার কথা বলে ১০০ টাকা ভাড়ায় তার ইজিবাইক ভাড়া করেন।
অভিযোগে বলা হয়, স্টেশনের দিকে যাওয়ার পথে রেলরোড মাইকপট্টি এলাকায় পৌঁছালে আরও কয়েকজন সহযোগী ইজিবাইকে ওঠে। একপর্যায়ে তারা চালককে বিস্কুট খেতে দেয়। বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার জ্ঞান ফিরলে দেখতে পান, ইজিবাইকটি ছিনতাই হয়ে গেছে এবং তিনি রাস্তার পাশে পড়ে আছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে ইজিবাইক চোর চক্রের কয়েকজনের ছবি দেখে অভিযোগকারী তিনজনকে শনাক্ত করেন। তাদের মধ্যে মোবারক হোসেন (৪০), শাকিল হোসেন (২৪) ও জাহিদ খান (৩৭)-এর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত

Read more