যশোর অফিস
যশোরের ঐতিহ্যবাহী বিপণিবিতান জেস টাওয়ারের চমক ফ্যাশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদ হাসান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মরহুম বান্দা হাজি নেছার উদ্দিন আহমেদের পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জুমা যশোর শহরের বারান্দিপাড়া নাঈম মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের কারবালা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাওহীদ হাসান বাবু জনপ্রিয় নিউজ পোর্টাল স্বর্ণলতা নিউজের প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন বাবুর শ্যালক ছিলেন। তাঁর মৃত্যুতে স্বর্ণলতা পরিবার, জেস টাওয়ারের ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এক শোকবার্তায় স্বর্ণলতা নিউজ পরিবারের পক্ষ থেকে নির্বাহী সম্পাদক সুনীল ঘোষ, কারিগরি বিষয়ক সম্পাদক তিলক পাল, নেট অফিস অরবিটের যশোর অফিসের অ্যানালিস্ট হাদিউজ্জামান মুন, হিসাবরক্ষক খালিদসহ সহকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।