যশোর প্রতিনিধি:
যশোর কোতোয়ালি মডেল থানায় এক নারীকে জোরপূর্বক অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। গত ২৭ জুন ২০২৬ তারিখে দায়ের হওয়া মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ৩৫৪, ৩২৬, ৩০৭, ৩২৫, ৫০৬(২) ও ১০৯ ধারায় রুজু করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল আনুমানিক ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত সাদু (রাজমিস্ত্রি), গ্রামের বাড়ি চুড়ামনকাটি। কোতোয়ালি, যশোর, জোরপূর্বক অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
মামলার বাদী চুড়ামনকাটি এলাকার এক নারী। তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশনার পর পুলিশ মামলাটি নিয়মিতভাবে রুজু করেছে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরে নারীকে জোরপূর্বক অপহরণের অভিযোগে মামলা
Share
Read more