মনিরামপুরে অবৈধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান, ৪ হাজার মিটার জাল ধ্বংস

Share

যশোর অফিস 
যশোরের মনিরামপুর উপজেলার কপোতাক্ষ নদে অবৈধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কপোতাক্ষ নদে এ অভিযান পরিচালনা করা হয়। মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ানের নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযানটি করেন।
অভিযানকালে নদী থেকে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল অপসারণ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে নদীর স্বাভাবিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছের অবাধ বিচরণ ও প্রজনন বাধাগ্রস্ত হওয়ায় নদীর পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Read more