বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ছয়টার দিকে বাজারের বিভিন্ন অংশ তিনি ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন দলটির নেতারা।
৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছালেন৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছালেন
জামায়াত আমির বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে।
এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও তিনি জানান।