পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির

Share

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। তবে এখনো স্পষ্ট নয় ম্যাচটি হবে কি না। কারণ সরকারের নির্দেশে পাকিস্তান ম্যাচটি খেলবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।

ফলে সেই ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিল আইসিসি। যদি পাকিস্তানের অবস্থান বদল হয় এবং তারা ম্যাচ খেলতে রাজি হয়, তখন আবার টিকিট বিক্রি শুরু করা হতে পারে।

প্রথমপর্বের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গিয়েছিল। অনেকেই অপেক্ষা করেছিলেন দ্বিতীয়পর্বের জন্য। হোটেল, বিমান বুকও করে ফেলেছিলেন অনেক সমর্থক। পাকিস্তান সত্যিই না খেললে সবারই ক্ষতি হবে।

তবে পাকিস্তানকে নিয়ে এখনই কড়া অবস্থান নেওয়ার পথে হাঁটছে না আইসিসি। চেষ্টা করা হচ্ছে ভারতের বিপক্ষে খেলতে তাদের রাজি করানোর।

Read more