যশোর অফিস: যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পবিত্র সরকার (৩০) আটক হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ৩৬ বছর বয়সী ওই নারী বাদী হয়ে মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীকে ধর্ষণ করেন বলে পবিত্রর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ সময় নারীর স্বামী বাড়িতে ফিরে এলে অভিযুক্ত ঘরের দরজার পেছনে লুকিয়ে পড়েন। পরে স্বামী ও স্থানীয়রা তাকে আটক করেন।
পরিবারের সঙ্গে আলোচনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেন।