যশোর প্রতিনিধি:
যশোর জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কোতোয়ালি থানার কচুয়া ২ নম্বর ওয়ার্ডের মৃত নওশের আলী খানের ছেলে রবিউল ইসলাম খান (৩০), কাঠালতলা এলাকার মৃত বশির বিশ্বাসের মেয়ে ও মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী সুন্দরী (৪২)। তিনি যশোর জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। এছাড়া উপশহরের বি-ব্লক রোড নম্বর-২৪০ এলাকার মৃত শাহাদৎ হোসেনের ছেলে সাবেক ইউপি সদস্য সেলিম ইকবাল (৫৩) রয়েছেন।
এছাড়া বাঘারপাড়া উপজেলার আয়াপুর মুল্লাপাড়া গ্রামের আমের আলীর ছেলে সুজন মোল্লা, মাগরা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে জিয়াউর রহমান, আন্ধারকাটি গ্রামের ক্ষিতীশ চন্দ্রের ছেলে দীপঙ্কর বিশ্বাস, প্রেমছাড়া গ্রামের আব্দুল বারেক মোল্লার ছেলে আসাদুজ্জামান, শার্শা উপজেলার গৌড়পাড়া গ্রামের হাজী লাল মিয়ার ছেলে রবিউল ইসলাম, মনিরামপুর উপজেলার আনোয়ার গ্রামের শের আলীর ছেলে আবুল বাশার, চৌগাছা উপজেলার তবিসপুর গ্রামের মিয়াজান মন্ডলের ছেলে আজিজ মন্ডল এবং ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে শাহিন আলমকে আটক করা হয়েছে।
অন্যদিকে কোতোয়ালি থানার বারান্দিপাড়া বিশ্বাসপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে স্বামীর বিশ্বাস, বালান্দিপাড়া বিশ্বাসপাড়া এলাকার রহিম হোসেনের ছেলে ইয়ানূর ইসলাম, বালিয়াডাঙ্গা মন্ডলপাড়ার সন্তোষ বিশ্বাসের ছেলে অচিন্ত্য বিশ্বাস এবং ঝিকরগাছা থানার লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলার বিভিন্ন থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যশোর জেলার বিভিন্ন থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৫ জন আ,ট,ক
Share
Read more