যশোর জেনারেল হাসপাতালে রোগীর বেড দেওয়ার নামে টাকা নেওয়ার অ,ভিযোগ দা,লাল  আ,টক ১

Share

যশোর প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বেড দেওয়ার কথা বলে ১ হাজার ৫০০ টাকা দাবি করার অভিযোগে রিফাত হাসান সজল (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক রিফাত হাসান সজল যশোর শহরের ঝুমঝুমপুর-মনিহার এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রাজ্জাকের ছেলে এবং মনিহারে ‘রাসেল এন্টারপ্রাইজ’ নামের একটি ফলের দোকানে কাজ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মথরাপুর, সাতমাইল এলাকার বাবুল মোল্লার স্ত্রী সালেহা বেগম (৪৫) গ্যাস্ট্রোলজি সমস্যার চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি ৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। এ সময় রোগীদের বেড দেওয়ার কথা বলে রিফাত হাসান সজল ১ হাজার ৫০০ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি হাসপাতালের গার্ডের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানানো হলে তারা রিফাতকে আটক করেন। পরে কোতোয়ালি থানার আওতাধীন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল তাকে থানায় নিয়ে যান।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Read more