যশোর অভয়নগরে খুলনা বিভাগীয় কমিশনারের পরিদর্শন

Share

যশোর অফিস 
যশোরের অভয়নগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো.আব্দুল্লাহ হারুন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিনি উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রশাসনিক কার্যালয় ও রাজঘাট ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনিমুল রাজীব,এলজিইডি প্রকৌশলী আবু সুফিয়ান ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলার সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেন।

Read more