অভয়নগরে গু,লি,তে যুবক হ,ত্যা,র ঘটনায়, ভাইয়ের মামলা

Share

যশোর প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে মো. বাহারুল মল্লিক (৪৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল মল্লিক (৪৭) বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি  আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, নিহত মো. বাহারুল মল্লিক ওরফে বাহুল্লু (৪৬), অভয়নগর উপজেলার রানাগাতী (পশ্চিমপাড়া), এলাকার মৃত আব্দুল হাকিম মল্লিকের ছেলে।
তিনি চরম পন্থী দলের নান্নু গ্রুপ করতো তাই দীর্ঘদিন ধরে  বাড়িতে থাকতেন না এবং বিভিন্ন এলাকায় অবস্থান করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে নিহতের ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে বাদী রানাগাতী ইউনিয়নের রানাগাতী (মধ্যপাড়া) গ্রামে জনৈক রশিদ মোল্লার বাগানে গিয়ে বাহারুল মল্লিকের রক্তাক্ত মরদেহ দেখতে পান। সেখানে পুলিশসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। মরদেহের বুকের নিচে ও বাম পায়ের হাঁটুর উপরে গুলির চিহ্ন রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয়  বাদী উল্লেখ করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

Read more