যশোরে প্রবাসীকে মারধর করে ৫ লাখ টাকা দাবি, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

Share

যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় মালয়েশিয়া ফেরত প্রবাসী রয়েল (২৬)কে ডেকে নিয়ে মারধর করে ৫ লাখ টাকা দাবি এবং তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আহত রয়েল ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের দাউদ হোসেনের ছেলে। গত ৩০ আগস্ট রাত ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর মন্ত্রীপাড়ার অন্নক (৩২),কাটাখালি গা্রামের মিন্টু (৩৪) ও তপু (৩০), উভয়ই পিতা অজ্ঞাত, সহ অজ্ঞাতনামা আরও পাঁচজন তাকে বেনাপোলের বারোপোতা এলাকায় নিয়ে মারধর করেন বলে অভিযোগ।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তরা ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।
বেনাপোল থানার ওসির সরকারি মোবাইলে এপ্রতিবেদক একাধিক বার ফোন করে। ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Read more