যশোরে স্ত্রী শাশুড়ি সহ তিন নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ

Share

 যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ার গাতি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ তিন নারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—মণিরামপুর থানার চালকিডাঙ্গা গ্রামের মোতালেবের মেয়ে তাহমিনা আক্তার নিভা (২৪) ও লাভলি (২৩) এবং মোতালেবের স্ত্রী নাসিরন (৫০)।
অভিযোগে জানাযায়, তাহমিনা আক্তার নিভা অভিযুক্ত আলী রাজের স্ত্রী। পারিবারিক কলহের জেরে গত ২৮ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে স্বামীর বাড়িতে অবস্থানকালে আলী রাজ তাকে মারধর করে আহত করেন। পরে তাহমিনা বিষয়টি তার মায়ের বাড়িতে জানালে লাভলি ও নাসিরন তাকে দেখতে স্বামীর বাড়িতে আসেন।
এরপর ২৯ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাহমিনার স্বামী আলী রাজসহ অন্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে লাভলি ও নাসিরনকে মারধর করে আহত করার অভিযোগ ওঠে।
অভিযুক্তরা হলেন রাজ্জাকের ছেলে আলী রাজ (২৮), জিহাদ (১৮),  এবং মৃত গোলামের ছেলে
রাজ্জাক (৬০)। তারা সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ার গাতি গ্রামে।
পরে আহত তিনজন নিজেরাই চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে গিয়ে ভর্তি হন। বর্তমানে তারা মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি আলীরাজ এ প্রতিবেদকে  বলেন এধরনের কোন ঘটনা ঘটেনি। তারা মিথ্যা অভিযোগ করেছে। এরপর এ প্রতিবেদকে পূণরায় ফোন করে বলেন বসুন্দিয়া এলাকার এক সাংবাদিক নেতারা সাথে কথা বলতে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার আওতাধীন বসুন্দিয়া ফাঁড়ির আইসি উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনা ঘটার পর তারা স্থানীয়ভাবে তাদেরকে চিকিৎসা দিয়েছে। তাদেরকে আটক রাখার বা বাচ্চা নিয়ে চলে যাওয়ার খবর শুনে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এবং তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Read more