যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২

Share

যশোর অফিস
 যশোর শিক্ষা বোর্ডের অধীনে বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় ২ হাজার ৪৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের দায়ে যশোর ও কুষ্টিয়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হোসেন আলী জানান, চার বিষয়ের পরীক্ষায় মোট ৭৫ হাজার ৪৪৭ পরীক্ষার্থীর মধ্যে ৭৩ হাজার ২ জন অংশ নেন।
বোর্ড সূত্রে জানা যায়, সকালবেলার পরীক্ষায় যশোরের একটি ও কুষ্টিয়ার একটি কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থী বহিষ্কৃত হন। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন খুলনায় ৫৪৩ জন এবং যশোর জেলায় অনুপস্থিত ছিলেন ৩০৯ জন।

Read more