যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২

Share

যশোর অফিস
যশোরে পৃথক অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার রাতে (২৮ জুলাই) সদর উপজেলার দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন হামিদপুর এলাকার জহির হোসেন ওরফে জহির এবং শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার সাইফুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, শহরের তালতলা মোড়ে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা বালিয়াডাঙ্গা মান্দিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জহিরের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করেন।
আটক দুই আসামির বিরুদ্ধে পৃথক মাদক মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

Read more