যশোর কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

Share

যশোর অফিস
যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কেশবপুর পৌরসভার গাজীর মোড় এলাকার হাসপাতাল রোডে একটি অপটিক্যাল দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. শাহিন (৩৪) গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কেশবপুর উপজেলার বুড়িহাটি এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়,এসআই মোকলেচুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Read more