চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৪ জন যশোরে আ/ট/ক

Share

যশোর প্রতিনিধি:
 যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড (২৫)সহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর ও কোতোয়ালি মডেল থানা পুলিশের ৯টি টিমের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড (২৫) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ৭ নম্বর কাঞ্চনগর ইউনিয়নের কাঞ্চনগর, গুরামিয়া হাজী চৌধুরী বাড়ির মৃত মো. মুসার ছেলে।
আটক অপর তিনজন হলেন আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫)। তিনি ঢাকার শ্যামপুর থানার জুরাইন, পোস্তগোলা এলাকার ২২৭/৩ পরি মোল্লারবাগের বাসিন্দা মো. জাফরের ছেলে।
মো. শামিম (২৮) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ এলাকায় তার স্থায়ী ঠিকানা বর্তমান ঢাকার মতিঝিল থানাধীন ৯১/১/এ আরকে মিশন রোড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
মো. সাফায়েত হোসেন (২৮) স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন সাহারপাড় এলাকায়। বর্তমান ঠিকানা ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে ২৫/ই নাহার ভিলার মৃত মো. বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশের অধিযাচনপত্রের ভিত্তিতে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডকে আটক করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ডেভিড ইমন তার তিন সহযোগীকে নিয়ে যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের পর বুধবার (২৯ জুলাই) প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডসহ চারজনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ মিরাজুল ইসলাম।

Read more