যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Share

যশোর অফিস 
যশোরের বড় বাজারে অবৈধ চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত অভিযানে বড় বাজারের দুই ব্যবসায়ীকে পর্যায়ক্রমে ২০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে জব্দ করা প্রায় ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ ও পরিবেশবিধ্বংসী চায়না দুয়ারি জালের ব্যবহার ও বেচাকেনা বন্ধ, ব্যবসায়ীদের সচেতন করা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Read more