যশোর প্রতিনিধি:
যশোরে পৃথক অভিযানে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনের মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের তারাব আলী মোল্লার ছেলে মো. টিপু সুলতান (৩৮) এবং অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের আকবার আলী খাঁর ছেলে খালিদ খান ও একই এলাকার কালাম খানের ছেলে উজ্জ্বল খান।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোর কোতোয়ালি মডেল থানার মামলা নং-৪৮ গত ২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশ ও থানা পুলিশের সহায়তায় দড়াটানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, অভয়নগর উপজেলার চন্দ্রপুর এলাকায় সন্ত্রাস দমন আইনের একটি মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে খালিদ খান ও উজ্জ্বল খানকে আটক করে অভয়নগর থানা পুলিশ।
পুলিশের দাবি, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে/হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
যশোর ও অভয়নগরে বি,স্ফো,র,ক ও সন্ত্রাস দমন আইনের মা,ম,লা,য় তিনজন আ,ট,ক
Share
Read more