যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

Share

যশোর অফিস
 যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় ৫ কেজি গাঁজা, ১১টি শাড়ি, ১ কেজি ফুসকা, ৮ প্যাকেট সিগারেট, ২০ প্যাকেট পাতার বিড়ি, ৩৯৫টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ২৯৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Read more