চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Share

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চৌগাছা থানাধীন পুড়াপাড়া বাজারের মেসার্স সোবহান ট্রেডার্সের সামনে পুড়াপাড়া-চৌগাছা সড়ক থেকে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভাটপাড়া (মাঝেরপাড়া) গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তার মায়ের নাম জাহানারা বেগম।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পরদিন সোমবার (২৭ জুলাই) তাকে উদ্ধার করা ইয়াবাসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Read more