যশোরে ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত

Share

যশোর অফিস
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
রোববার (২৬ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন, অভয়নগরে ১১ জন, চৌগাছায় ২ জন, ঝিকরগাছায় ১ জন এবং কেশবপুরে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। বাঘারপাড়া, মনিরামপুর ও শার্শায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের১জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৩৪ জন সুস্থ হয়েছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

Read more