যশোর প্রতিনিধি:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানের সামনে তিন রাস্তার মোড়ের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ থানার সুবর্ণসারা গ্রামের মৃত মাওলা বক্স মণ্ডলের ছেলে মোঃ ইমরান হোসেন সোনা ওরফে সোনা মেম্বার (৫৩)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল অভিযান চালিয়ে ইমরান হোসেন সোনার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর রোববার (২৬ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।