মনিরামপুরে প্রেমের সম্পর্কের জেরে বিষপান, যশোর সদর হাসপাতালে কিশোর

Share

যশোর অফিস 
যশোরের মনিরামপুরে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে রাব্বি হোসেন (১৬) নামে এক কিশোর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
রাব্বি মনিরামপুর উপজেলার হানোয়ার গ্রামের জামালের ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দিঘীরপাড় গ্রামের এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে কিশোরী ও তার মা ফোন করে রাব্বিকে বাড়িতে ডেকে নেন। একপর্যায়ে কিশোরীর বাবা ধারালো দা নিয়ে তেড়ে এলে ভয়ে পাশে থাকা বিষ পান করে রাব্বি।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Read more