চৌগাছায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Share

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় চলমান বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চৌগাছা থানার এসআই জি.এম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চৌগাছা পৌরসভার মাঠপাড়া গ্রামের ব্র্যাক অফিসের সামনে চৌগাছা-যশোর সড়কের ওপর থেকে মো. আবু কালাম (৪৫) ও মো. শামীম রেজা (৩৩)কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবু কালাম চৌগাছা মাঠপাড়া এলাকার মৃত শহিদ মন্ডলের ছেলে এবং শামীম রেজা চৌগাছা ডাকবাংলোপাড়া এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Read more