যশোর অফিস: গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ জন, অভয়নগরে ১৫ জন, ঝিকরগাছায় ১ জন, কেশবপুরে ২ জন এবং মণিরামপুরে ২ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত জেলায় মোট ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২৫ জন সুস্থ হয়েছেন, ১ জনকে রেফার করা হয়েছে। এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।