যশোর প্রতিনিধি:
যশোর শহরের রেলস্টেশন মাছ বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাইফুল (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রেলস্টেশন মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইফুল যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত রোস্তম আলীর ছেলে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে সাইফুল যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।