চৌগাছায় ৮০ পিস ই,য়া,বা,সহ দুইজন গ্রে,ফ,তা,র

Share

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌগাছা পৌরসভার মাঠপাড়া গ্রামের তবিবর রহমানের চায়ের দোকানের সামনে চৌগাছা বিশ্বাসপাড়া-ইছাপুরগামী সলিং রাস্তার ওপর থেকে ৮০ পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (৩০) ও মো. সোহাগ হোসেন (৩৩)কে আটক করা হয়।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন চৌগাছার হুদা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। অপর আসামি সোহাগ হোসেন একই উপজেলার দিঘলসিংহ গ্রামের নুর ইসলাম মৃধার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২৩ জুলাই ২০২৬ তারিখে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Read more