যশোরে নবাগত ডিআইজির সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা

Share

নিজস্ব প্রতিবেদক, যশোর:
খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের যশোরে আগমন উপলক্ষে জেলা পুলিশ যশোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন)সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Read more